bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 6
Deuteronomy 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 7 →
1
এই সমস্ত নির্দেশ, বিধি ও অনুশাসন তোমাদের শেখানোর জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে আদেশ দিয়েছেন। তোমরা এখন নদী পার হয়ে যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে গিয়ে তোমারা এই নির্দেশই পালন করবে।
2
তোমরা পুত্র পৌত্রাদিক্রমে আজীবন তাঁর এই সমস্ত নির্দেশ ও বিধি, যা আমি তোমাদের জানালাম, পালন করবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করবে, তাহলে তোমরা দীর্ঘ জীবন লাভ করবে।
3
হে ইসরায়েলকুল! শোন, তোমরা এ সবই সযত্নে পালন করবে, তাহলে তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী সুজলা সুফলা প্রাচুর্যময় সেই দেশে তোমাদের মঙ্গল হবে এবং তোমরা অতিশয় বৃদ্ধিলাভ করবে।
4
হে ইসরায়েলকুল! শোন, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এক ও অদ্বিতীয়।
5
তুমি তোমার সমগ্র হৃদয় সমগ্র প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাসবে।
6
এই সমস্ত নির্দেশ যা আমি আজ তোমাদের দিচ্ছি, তোমরা সব মনে রেখো,
7
এবং প্রত্যেকে সেগুলি সযত্নে তোমাদের সন্তান সন্ততিদের শিখাবে। তোমরা গৃহে থাকাকালে, পথে যাত্রাকালে, শয়নে অথবা জাগরণে আলোচনা করবে।
8
এগুলি তোমরা নিদর্শন স্বরূপ হস্তে ধারণ করবে, দুচোখের মাঝখানে ভূষণ স্বরূপ পরিধান করবে।
9
তোমাদের ঘরের দরজার মাথায় এবং প্রবেশ পথে এগুলি লিখে রাখবে।
10
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম,ইস্হাক ও যাকোবকে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই দেশে তিনি তোমাদের নিয়ে যাওয়ার পর তোমরা তোমাদের দ্বারা নির্মিত নয় এমন অনেক বৃহৎ ও সুন্দর নগর,
11
তোমাদের সঞ্চিত নয় এমন উত্তম দ্রব্যে পরিপূর্ণ অনেক গৃহ, তোমাদের দ্বারা খনিত নয় এমন অনেক কূপ, তোমাদের তৈরী নয় এমন অনেক দ্রাক্ষাকুঞ্জ ও জলপাইয়ের উদ্যান ভোগদখল করে তোমরা যখন তৃপ্তি লাভ করবে,
12
তখন তোমরা সাবধান হয়ো। মিশরের দাসত্বের আগার থেকে যিনি তোমাদের উদ্ধার করে এনেছেন, সেই প্রভু পরমেশ্বরকে তোমরা ভুলে যেও না।
13
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকেই সম্ভ্রম করবে, কেবল তাঁরই সেবা করবে এবং তাঁর নামেই শপথ করবে।
14
তোমরা অন্য কোন দেবতার, তোমাদের চারিদিকে যে সব জাতি আছে তাদের দেবতাদের অনুগামী হবে না,
15
যদি হও তাহলে তোমাদের মাঝে যিনি রয়েছেন, তোমাদের সেই আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে তোমাদের বিরুদ্ধে, এবং ধরাপৃষ্ঠ থেকে তোমাদের বিলুপ্ত করবেন তিনি, কারণ তিনি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করেন না। সকল গৌরব ও মহিমা একমাত্র তাঁরই।
16
মাসাহ্তে তোমরা যেমন করেছিলে তেমনি ভাবে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে কখনও পরীক্ষা করতে যেও না।
17
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে সমস্ত নির্দেশ, বিধি-বিধান দিয়েছেন সেগুলি তোমরা সযত্নে পালন করবে।
18
তাঁর দৃষ্টিতে যা ন্যায্য এবং উত্তম তাই তোমরা করবে, তাহলে তোমাদের মঙ্গল হবে এবং প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশ সম্পর্কে শপথ করে বলেছিলেন যে তোমাদের সম্মুখে থেকে তোমাদের সকল শত্রুকে তিনি বিতাড়িত করবেন,
19
আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা সেই উত্তম দেশে প্রবেশ করে সেই দেশ অধিকার করতে পারবে।
20
উত্তর কালে তোমাদের সন্তান যখন তোমাদের জিজ্ঞাসা করবে: আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে সব বিধি বিধান ও অনুশাসন দিয়েছেন সেগুলির তাৎপর্য কি?
21
তখন তোমরা তাকে বলবে: আমরা মিশরে ফারাও-এর দাস ছিলাম। প্রভু পরমেশ্বর সবল হস্তে আমাদের মিশর থেকে উদ্ধার করে আনলেন।
22
তিনি আমাদেরই সামনে মিশরীদের বিরুদ্ধে ও ফারাও এবং তাঁর সকল লোকজনের বিরুদ্ধে পরমাশ্চর্য ও সাঙ্ঘাতিক অলৌকিক শক্তির নির্দশন ও অদ্ভুত লক্ষণ সমূহ প্রদর্শন করলেন।
23
তিনি সেখান থেকে আমাদের উদ্ধার করে আনলেন এবং আমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে আমাদের নিয়ে গেলেন।
24
আর তিনি আমাদের তাঁর এই সমস্ত বিধি পালন করতে এবং আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করতে আদেশ দিলেন যেন আজীবন আমাদের মঙ্গল হয় আর আজ যেমন তেমনি চিরকাল তিনি আমাদের রক্ষা করেন।
25
আমরা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অনুযায়ী যদি তাঁর সাক্ষাতে নিষ্ঠাভরে এই সমস্ত বিধি ব্যবস্থা পালন করি তাহলে তা-ই হবে আমাদের পক্ষে প্রকৃত ধার্মিকতা।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34