bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Luke 17
Luke 17
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 18 →
1
যীশু তাঁর শিষ্যদের বললেন, পাপের প্রলোভন নিশ্চিতভাবে আসবে কিন্তু যার দ্বারা এই প্রলোভন আসবে, ধিক্ তাকে।
2
এই সাধারণ ব্যক্তিদের এক জনকেও পাপে প্রলুব্ধ করার চেয়ে তার গলায় যাঁতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া বরং তার পক্ষে ভাল।
3
নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো, তোমার ভাই যদি পাপ করে, তাহলে তিরস্কার কর তাকে এবং যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করো।
4
যদি সে তোমার কাছে দিনের মধ্যে সাতবার অপরাধ করে এবং যদি বলে, ‘আমি অনুতপ্ত’ —অবশ্যই তাকে ক্ষমা করো।
5
প্রেরিতেরা প্রভুকে বললেন, আমাদের বিশ্বাস আরও দৃঢ় করুন।
6
প্রভু তাঁদের বললেন, তোমাদের যদি একটি সরষে দানার মতও বিশ্বাস থাকে, তাহলে এই তুঁত গাছটিকে তোমরা উপড়ে গিয়ে সমুদ্রে রোপিত হয়ে যেতে বললে, এ তোমাদের আদেশ পালন করবে।
7
তোমাদের মধ্যে কারও ভৃত্য মাঠে চাষ করে বা ভেড়া চরিয়ে ঘরে ফিরলে কে এমন আছে যা তাকে বলে, ‘এখনই এসে খেতে বস?’
8
বরং সে তাকে বলবে, ‘আমার জন্য খাবার তৈরী কর এবং খাওয়া-দাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোমরে তোয়ালে জড়িয়ে আমাকে পরিবেশন কর, তারপর তুমি খেয়ো।’
9
তার ভৃত্য আদেশ পালন করলে সে কি তাকে ধন্যবাদ দেয়?
10
ঠিক সেই রকম তোমাদেরও যা নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করার পরও বলো, ‘আমরা অযোগ্য দাস, আমরা শুধু আমাদের কর্তব্য করেছি।’
11
শমরীয়া এবং গালীল প্রদেশের মধ্যে দিয়ে যীশু জেরুশালেমের দিকে যাচ্ছিলেন।
12
একটি গ্রামের মধ্যে ঢুকতেই দশজন কুষ্ঠরোগীর সঙ্গে তাঁর দেখা হল। এরা দূর থেকেই
13
চীৎকার করে বলতে লাগল, যীশু, প্রভু, আমাদের প্রতি দয়া করুন।
14
তাদের দেখে তিনি বললেন, যাও, পুরোহিতের কাছে নিজেদের দেখাও। যাওয়ার পথেই তারা শুচি হয়ে গেল।
15
এদের মধ্যে একজন যখন দেখতে পেল যে সে সুস্থ হয়ে গেছে, তখন সে উচ্চকণ্ঠে ঈশ্বরের মহিমা প্রচার করতে করতে ফিরে এল
16
এবং যীশুর পায়ে উবুড় হয়ে পড়ে ধন্যবাদ জানাল। সে ছিল একজন শমরীয়া দেশের লোক।
17
যীশু তখন জিজ্ঞাসা করলেন, তোমাদের দশজনকে তো সুস্থ করা হয়এছিল, আর নয়জন কোথায়?
18
এই বিদেশী ছাড়া ঈশ্বরের প্রশংসা করার জন্য আর কাউকে কি পাওয়া গেল না?
19
তিনি তাকে বললেন, ওঠ, নিজের পথে চলে যাও। তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে।
20
ঈশ্বরের রাজ্য কখন প্রতিষ্ঠিত হবে, ফরিশীদের এই প্রশ্নের উত্তরে তিনি তাদেরর বললেন, প্রত্যক্ষ কোন চিহ্ন-সহযোগে ঈশ্বরের রাজ্যের আবির্ভাব ঘটবে না।
21
অথবা লোকে বলবে না, ‘ঐ দেখ, ঈশব্রের রাজ্য এখানে কিম্বা ওখানে।’ ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই রয়েছে।
22
তারপর তিনি তাঁর শিষ্যদের বললেন, এমন এক সময় আসবে যখন তোমরা মানব পুত্রের রাজত্বকালের একটি দিন দেখতে চাইবে কিন্তু তোমরা তা দেখতে পাবে না।
23
তখন লোকে তোমাদের বলবে, ‘এই যে এখানে ঐ যে ওখানে।’ তোমরা যেও না, অনুসরণ করো না ওদের।
24
বিদ্যুৎ ঝলকে যেমন আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক তেমনি মানবপুত্রও তাঁর সেই দিনে উদ্ভাসিত হবেন।
25
কিন্তু প্রথমে তাঁকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে এবং এ যুগের লোক তাঁকে প্রত্যাখ্যান করবে।
26
নোহের সময়ে যা ঘটেছিল মানবপুত্রের সময়ও তাই-ই ঘটবে।
27
নোহ যেদিন জাহাজে উঠলেন, সেদিন বন্যায় সব ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তারা পানভোজন বিবাহ উৎসবে মেতে রইল।
28
তেমনি লোটের সময়ও যা ঘটেছিল –লোকে পানভোজন কেনা-বেচা, চাষ-বাস এবং গৃহ-নির্মাণের কাজে ব্যাপৃত ছিল কিন্তু যেদিন লোট সদোম থেকে বেরিয়ে এলেন,
29
সেদিন আকাশ থেকে অগ্নি ও গন্ধক বৃষ্টি হয়ে তাদের সবাইকে ধ্বংস করে দিল।
30
মানপুত্র যেদিন স্বপ্রকাশ হবেন, সেদিন এই রকমই ঘটবে।
31
সেদিন কেউ যদি ছাদের ওপরে থাকে এবং তার সমস্ত জিনিসপত্র ঘরের ভিতরে থাকে, তাহলে সে যেন সেগুলিকে নেবার জন্য নিচে নেমে না আসে। তেমনি যে ক্ষেতে থাকবে সে যেন বাড়ি ফিরে না আসে।
32
লোটের স্ত্রীর কথা স্মরণ কর।
33
যে নিজের প্রাণ বাঁচাতে চায়, সে তা হারাবে কিন্তু যে ব্যক্তি প্রাণ হারাবে, তার প্রাণ রক্ষা পাবে।
34
আমি তোমাদের বলছি, সেই রাত্রে এক শয্যায় দুজন থাকলে, একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন পনে থাকবে।
35
যেখানে দুজন স্ত্রীলোক একসঙ্গে যাঁতা পিষবে, তাদের একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন সেখানে পড়ে থাকবে। তাঁরা তাঁকে বললেন, কোথায় এসব ঘটবে প্রভু?
37
তিনি তাঁদের বললেন, যেখানে মৃতদেহ থাকবে সেখানেই শকুনের ঝাঁক এসে জুটবে।
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24