bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Matthew 1
Matthew 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 2 →
1
যীশুখ্রীষ্টের বংশাবলি পত্র: যীশু খ্রীষ্ট দাউদের সন্তান, দাউদ অব্রাহামের সন্তান।
2
অব্রাহামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র যাকোব, যাকোবের পুত্র যিহুদা ও তাঁর ভাইয়েরা;
3
যিহুদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত, পেরসের পুত্র হিষরোণ, হিষরোণের পুত্র রাম;
4
রামের পুত্র অম্মীনাদব, অম্মীনাদবের পুত্র নহশোন, নহশোনের পুত্র সলমোন;
5
সলমোনের পুত্র বোয়স, রাহাবের গর্ভজাত; বোয়সের পুত্র ওবেদ, রুথের গর্ভজাত; ওবেদের পুত্র যিশয়;
6
যিশয়ের পুত্র রাজা দাউদ। দাউদের পুত্র শলোমন, উরিয়ের বিধবার গর্ভজাত।
7
শলোমনের পুত্র রহবিয়াম, রহবিয়ামের পুত্র অবিয়, অবিয়ের পুত্র আসা;
8
আসার পুত্র যিহোশাফট, যিহোশাফটের পুত্র যোরাম, যোরামের পুত্র ঊষিয়;
9
ঊষিয়ের পুত্র যোথম, যোথমের পুত্র, আহসের পুত্র হিষ্কিয়;
10
হিষ্কিয়ের পুত্র মনঃশি, মনঃশির পুত্র আমোন, আমোনের পুত্র যোশিয়;
11
যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসনের সময়ে জাত;
12
যিকনিয়ের পুত্র শল্টীয়েল, ব্যাবিলনে নির্বাসনের সময়ের পরে জাত; শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল;
13
সরুব্বাবিলের পুত্র অবীহূদ, অবীহূদের পুত্র ইলীয়াকীম, ইলীয়াকীমের পুত্র আসোর;
14
আসোরের পুত্র সাদোক, সাদোকের পুত্র আখীম, আখীমের পুত্র ইলীহূদ;
15
ইলীহূদের পুত্র ইলিয়াসর, ইলিয়াসরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকোব;
16
যাকোবের পুত্র যোষেফ, ইনি মরিয়মের স্বামী; এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে খ্রীষ্ট বলে।
17
এইভাবে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট চোদ্দ পুরুষ, দাউদের সময় থেকে ব্যাবিলনে নির্বাসনের সময় পর্যন্ত চোদ্দ পুরুষ, এবং ব্যাবিলনে নির্বাসনের সময় থেকে খ্রীষ্ট পর্যন্ত চোদ্দ পুরুষ।
18
যীশুখ্রীষ্টের জন্মের বিবরণ এই: তাঁর জননী মরিয়মের সঙ্গে যোষেফের বিবাহের সম্বন্ধ স্থির হয়েছিল। কিন্তু তাঁদের বিবাহ এর পূর্বেই জানা গেল যে মরিয়ম পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হয়েছেন।
19
তাঁর ভাবী স্বামী যোষেফ ছিলেন সজ্জন ব্যক্তি। তিনি মরিয়মকে লোক চক্ষে হেয় করতে চাইলেন না। তাই গোপনে তাঁকে ত্যাগ করার সংকল্প করলেন।
20
এই সমস্যা নিয়ে তিনি যখন বিব্রত সেই সময়ে প্রভু পরমেশ্বরের এক দূত স্বপ্নে তাঁকে দর্শন দিয়ে বললেন, হে দাউদ কুলজাত যোষেফ, মরিয়মের তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে দ্বিধা করো না, কারণ পবিত্র আত্মার প্রভাবেই সে গর্ভধারণ করেছে।
21
তার একটি পুত্র সন্তান হবে, তুমি তার নাম রেখো যীশু, কারণ তিনি তাঁর প্রজাদের পাপের কবল থেকে উদ্ধার করবেন।
22
প্রভু পরমেশ্বর তার নবীদের মাধ্যমে ব্যক্ত করেছিলেন: একটি কুমারী গর্ভবতী হয়ে প্রসব করবে পুত্র সন্তান, পরিচিত হবে সে ইন্মানুয়েল নামে। - প্রভুর এই বাণী সফল করার জন্যই ঘটেছিল এই ঘটনা।
24
ঘুম থেকে উঠে যোষেফ প্রভুর নির্দেশ মতই কাজ করলেন। মরিয়মকে তিনি পত্নীরূপে গ্রহণ করলেন,
25
কিন্তু সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে মিলিত হলেন না। তিনি সেই শিশুর নাম রাখলেন যীশু।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28