bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Matthew 15
Matthew 15
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 16 →
1
সেই সময়ে জেরুশালেন থেকে কয়েকজন ফরিশী ও শাস্ত্রী যীশুর কাছে এসে বললেন,
2
আপনার শিষ্যরা কেন পূর্বপুরুষদের প্রবর্তিত নিয়ম ভঙ্গ করে? খাবার সময় তারা হাত ধোয় না।
3
তিনি তাদের বললেন, তোমরাই বা কেন তোমাদের প্রথার খাতিরে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন কর?
4
ঈশ্বর বলেছেন, ‘পিতা-মাতাকে সম্মান কর,’ এবং ‘পিতা কিম্বা মাতাকে যে অভিশাপ দেয়, মৃত্যু দণ্ডই তার প্রাপ্য’।
5
কিন্তু তোমরা বলে থাক, আপন পিতা কিম্বা মাতাকে যে লোকটি বলে, ‘আমার কাছ থেকে তুমি যা কিছু পেতে তা সবই ঈশ্বরের নিবেদন করলান,’
6
তখন তাকে আর নিজের পিতা-মাতার সেবা করতে হয় না। তোমারই তো নিজেদের পালিত প্রথার খাতিরে ঈশ্বরের আদেশ ব্যর্থ করেছ।
7
ভণ্ডের দল! নবী যিশাইয় তোমাদের সম্বন্ধে সঠিক কথাই বলে গিয়েছেনঃ
8
এ জাতি মুখেই আমার সম্মান করে, কিন্তু আমার কাছ থেকে এদের মন রয়েছে বহুদূরে।
9
বৃথাই তারা করে আমার আরাধনা, যে শিক্ষা তারা দেয়, তা মানুষের রচিত বিধান।
10
পরে জনতাকে কাছে ডেকে তিনি বললেন, তোমরা শোন ও বুঝে নাও।
11
মুখের মধ্যে যা যায় তা মানুষকে অশুচি করে না, কিন্তু মুখ থেকে যা বেরিয়ে আসে তা-ই মানুষকে অশুচি করে তোলে।
12
তখন শিষ্যরা এসে তাঁকে বললেন, একথা শুনে ফরিশীরা বড় আঘাত পেয়েছে, তা কি আপনি জানেন?
13
তিনি বললেন, যে গাছ আমার স্বর্গস্থ পিতা লাগান নি তা উপড়ে ফেলা হবে।
14
ওদের কথা ছেড়ে দাও। ওরা নিজেরা অন্ধ, তবু লোককে পথ দেখায়। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনেই গর্তে পড়বে।
15
পিতর বললেন, উপমাটি আমাদের বুঝিয়ে দিন।
16
তিনি বললেন, তবে কি তোমরা এখনও অবোধ রয়ে গেছ?
17
তোমরা কি বোঝ না যে, মুখের মধ্যে যা কিছু যায় তা পাকস্থলীতে গিয়ে পৌঁছায় এবং পরে মল হয়ে বার হয়ে যায়?
18
কিন্তু মুখ থেকে যা বেরিয়ে আসে তা আসে মন থেকেই এবং এসবই মানুষকে অশুচি করে তোলে।
19
কারণ মনের ভেতর থেক বেরিয়ে আসে যত কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, লালসা, চুরি, মিথ্যাসাক্ষ্য ও পরনিন্দা।
20
এ সবই মানুষকে অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষ অশুচি হয় না।
21
এরপর যীশু সেখান থেকে টায়ার ও সীদোন অঞ্চলে চলে গেলেন।
22
সেই অঞ্চলের একটি কনানীয় জননী এসে চীৎকার করে বলতে লাগল, হে প্রভু, হে দাউদ কুলতিলক, আমাকে দয়া করুন। আমার মেয়েটিকে ভূতে পেয়েছে। বড়ই কষ্ট পাচ্ছে সে।
23
কিন্তু তিনি তাকে কোন উত্তর দিলেন না। তখন তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে অনুনয় করে বললেন, ওকে বিদায় করুন, কারণ সে আমাদের পিছু পিছু চিৎকার করছে।
24
তিনি বললেন, আমি শুধু ইসরায়েল কুলের হারানো মেষদের সন্ধানে প্রেরিত হয়েছি।
25
সে কিন্তু এগিয়ে এসে তাঁকে প্রণাম করে বলল, প্রভু, আমাকে সাহায্য করুন।
26
তিনি বললেন, সন্তানের খাদ্য কুকুরকে দেওয়া ঠিক নয়।
27
সে বলল, প্রভু, ঠিক কথা, কিন্তু মনিবদের পাতের উচ্ছিষ্ট তো কুকুরেরা খেতে পায়।
28
যীশু তখন তাকে বললেন, ওগো মেয়ে, তোমার বিশ্বাস সত্যিই সুগভীর! তুমি যা চাইছ তা-ই হবে। সেই মুহূর্তে তার মেয়েটি সুস্থ হল।
29
সেখান থেকে যীশু গালীল সাগরের তীর ধরে চলতে লাগলেন। একটা পাহাড়ে উঠে গিয়ে তিনি বসলেন।
30
লোকে তাঁর কাছে দলে দলে আসতে লাগল। তারা খঞ্জ, বিকলাঙ্গ, অন্ধ, মুক, ইত্যাদি অনেক লোককে তাদের সঙ্গে এনে তাঁর পায়ের কাছে ফেলে রাখল। তিনি তাদের নিরাময় করে দিলেন।
31
তারা সকলে দেখতে পেল যে বোবারা কথা বলছে, বিকলাঙ্গ লোকেরা সুস্থ দেহ ফিরে পাচ্ছে, খঞ্জেরা হেঁটে চলছে এবং অন্ধেরা দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে, তা দেখে তারা বিস্ময়ে অভিভূত হয়ে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের জয়গান করতে লাগল।
32
যীশু তাঁর শিষ্যদের কাছে ডেকে বললেন, এদের জন্য আমার বড় দুঃখ হচ্ছে, কারণ আজ তিন দিন ধরে এরা আমার সঙ্গে রয়েছে এবং এদের কাছে খাবার আর কিছুই নেই। আমি এদের অনাহারে বিদায় করতে চাই না, হয়তো পথেই এরা অজ্ঞান হয়ে যাবে।
33
শিষ্যেরা তাঁকে বললেন, এই বিজন প্রান্তরে এই বিরাট জনতাকে খাওয়াবার মত রুটি আমরা কোথায় পাব?
34
যীশু তাদের বললেন, তোমাদের কাছে ক'খানা রুটি আছে? তাঁরা বললেন, সাতখানা রুটি আর কয়েকটি ছোট ভাজা মাছ।
35
তখন যীশু জনতাকে মাটিতে বসে পড়তে বললেন।
36
তারপর সেই সাতখানা রুটি ও মাছ কয়টি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুটিগুলো টুকরো টুকরো করলেন এবং শিষ্যদের হাতে দিলেন। শিষ্যেরা সকলকে পরিবেশন করলেন।
37
সকলে খেয়ে পরিতৃপ্ত হল। শিষ্যেরা অবশিষ্ট টুকরোগুলি জমা করে সাতটি ঝুড়ি ভর্তি করলেন।
38
যারা খেয়েছিল, নারী ও বালকবালিকা ছাড়া তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল চার হাজার।
39
এরপর জনতাকে বিদায় দিয়ে তিনি মাগাদান অঞ্চলে চলে গেলেন।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28