bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Matthew 4
Matthew 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 5 →
1
এর পর পবিত্র আত্মা যীশুকে মরুপ্রান্তরে নিয়ে গেলেন। সেখানে তিনি শয়তানের প্রলোভনের সম্মুখীন হলেন।
2
সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত্রি তিনি উপবাস কাটালেন। তারপর তিনি অত্যন্ত ক্ষুধার্ত হলেন।
3
শয়তান তখন তাঁর কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে আদেশ দাও যেন এই পাথরের টুকরোগুলো রুটিতে পরিণত হয়।
4
প্রত্যুত্তরে যীশু বললেন, ‘মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখনিঃসৃত বাক্যই তাঁকে বাঁচিয়ে রাখে।’
5
তারপর শয়তান তাঁকে পবিত্র নগরী জেরুশালেমে নিয়ে গেল। মন্দিরের চূড়ার উপরে তাঁকে দাঁড় করিয়ে সে বলল,
6
তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে এখান থেকে লাফিয়ে পড়, শাস্ত্রে তো লেখা রয়েছে: ঈশ্বর তাঁর দূতবাহিনীকে আদেশ দেবেন, তাঁরা তোমাকে হাত পেতে ধরে নেবেন যেন তোমার গায়ে পাথরের আঘাত না লাগে।
7
যীশু বললেন, শাস্ত্রে এ কথাও লেখা রয়েছে, ‘তুমি কখনও তোমার ঈশ্বর প্রভু পরমেশ্বরকে পরীক্ষা করেত চেয়ো না।’
8
এরপর শয়তান যীশুকে নিয়ে গেল খুব উঁচু একটি পাহাড়ে। সেখান থেকে সে তাঁকে জগতের রাজ্যপাট ও তার ঐশ্বর্য দেখাল।
9
তারপর সে যীশুকে বলল তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম কর তাহলে এ সবই আমি তোমাকে দিয়ে দেব।
10
যীশু তাকে বললেন, দূর হও শয়তান। শাস্ত্রের নির্দেশ: তুমি শুধু তোমার ঈশ্বর প্রভুরই উপাসনা করবে, একমাত্র তাঁরই সেবা করবে।
11
শয়তান তখন তাঁর কাছ থেকে চলে গেল, আর স্বর্গদূতেরা এসে তাঁর পরিচর্যা করতে লাগল।
12
যোহন কারারুদ্ধ হয়েছেন শুনে যীশু গালীল অঞ্চলে চলে গেলেন।
13
নাজারেথ ছেড়ে এসে তিনি কফরনাহুম শহরে বসবাস করতে লাগলেন। এই শহরটি ছিল গালীল হ্রদের উপকূলে সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর এলাকায়:
14
নবী যিশাইয়ের ভবিষ্যদ্বাণী এভাবে পূর্ণ হলঃ
15
হ্রদের তীরে জর্ডন নদীর ওপারে সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর দেশ বিজাতিদের বাসভুমি গালীল,
16
নিরালায় অন্ধকারে আচ্ছন্ন ছিল যে জাতি মহাজ্যোতি প্রত্যক্ষ করল তারা, মৃত্যুর ছায়াঘেরা দেশে যারা ছিল অধিবাসী তাদের মধ্যে জ্যোতির অভ্যুদয়।
17
তখন থেকেই যীশু এই বাণী প্রচার করতে লাগলেন, তোমরা অনুতাপ কর, ফিরে এস। ঐশরাজ্য সমাগত।
18
একদিন যীশু গালীল হ্রদের ধার দিয়ে যাবার সময় শিমোন যাঁর অপর নাম পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। এঁরা ছিলেন জেলে। তাঁরা তখন হ্রদে জাল ফেলে মাছ ধরছিলেন।
19
যীশু তাঁদের বললেন, তোমরা এস আমার সঙ্গে। আমি তোমাদের করে তুলব মানুষ-ধরা জেলে।
20
তাঁরা জাল ফেলে রেখে তখনই যীশুর সঙ্গ নিলেন।
21
কিছু দূর এগিয়ে যীশু অন্য দুই ভাইয়ের দেখা পেলেন। এঁরা হলেন সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন। দুভাই তাঁদের পিতা সিবদিয়ের সঙ্গে নৌকায় বসে জাল সারাচ্ছিলেন। যীশু তাঁদেরও ডাকলেন।
22
তাঁরা নৌকা ফেলে রেখে ও তাঁদের পিতাকে ছেড়ে তখনি যীশুর সঙ্গী হলেন।
23
সমগ্র গালীল অঞ্চলে যীশু পরিভ্রমণ করতে লাগলেন। সেখানকার বিভিন্ন সমাজভবনে তিনি শিক্ষা দিতেন, ঐশরাজ্যের সুসমাচার করতেন এবং লোকদের সব রকম রোগব্যাধি নিরাময় করে তুলতেন।
24
তাঁর খ্যাতি সমগ্র সিরিয়ায় ছড়িয়ে পড়ল। ফলে লোকে তাঁর কাছে নিয়ে আসতে লাগল বিবিধ রোগব্যাধি ও ব্যথা-বেদনায় ক্লিষ্ট ব্যক্তিদের, অপদেবতাগ্রস্তদের, মৃগী রোগী ও পক্ষাঘাতে পঙ্গু লোকদের। তিনি তাদের সুস্থ করে তুলতেন।
25
গালীল, ডেকাপলি, জেরুশালেম, যিহুদীয়া এবং জর্ডন নদীর ওপারের অঞ্চল থেকে বিরাট জনতা এসে অনুসরণ করতে লাগল।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28