bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Matthew 10
Matthew 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 11 →
1
যীশু তাঁর বারোজন শিষ্যকে ডেকে তাঁদের দিলেন অশুচি আত্মা বিতাড়নের অধিকার ও সর্ববিধ রোগব্যাধি নিরাময়ের শক্তি।
2
এই বারোজন প্রেরিত শিষ্যের নাম: প্রথম হলেন শিমোন-যাঁকে পিতরও বলা হয় ও তাঁর ভাই আন্দ্রিয়, সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন,
3
ফিলিপ ও বার-থলময়, থোমা ও কর আদায়কারী মথি, আলফেয়ের পুত্র যাকোব ও থদ্দেয়,
4
কনানী শিমোন আর যিহুদা ইসকারিয়োথ-যে যীশুকে ধরিয়ে দিয়েছিল।
5
এই বারোজনকে প্রেরণের সময় যীশু এই আদেশ দিলেন, তোমরা বিজাতীয়দের কোনো অঞ্চলে যেও না, শমরীয়া প্রদেশের কোনো নগরেও তোমরা প্রবেশ করো না,
6
বরং ইসরায়েল কুলের হারিয়ে যাওয়া মেষদের কাছে যাবে।
7
যাবার পথে একথা ঘোষণা করো, ‘স্বর্গরাজ্য আসন্ন’।
8
পীড়িতদের নিরাময় ও মৃতদের পুরনুজ্জীবিত করে তুলো, কুষ্ঠরোগীদের শুচি করো, আর বিতাড়িত করো অপদেবতাদের। বিনামূল্যে পেয়েছ বিনামূল্যেই দান করো।
9
সঙ্গে সোনা রূপো, এমনকি তামার পয়সাও নিয়ে যেও না,
10
যাত্রাপথে কোন ঝুলিও নিও না, বাড়তি কোন জামা, জুতো কিম্বা ছড়িও নিও না। কারণ শ্রমিক তার ভরণপোষণ পাওয়ার যোগ্য।
11
যে কোনো শহরে কিম্বা গ্রামে তোমরা প্রবেশ করবে, প্রথমেই সন্ধান করবে সেখানে ভালো লোক কে আছে। অন্য কোথাও না যাওয়া পর্যন্ত তোমরা তাঁর সঙ্গেই থাকবে।
12
গৃহে প্রবেশ করেই সেই গৃহের মঙ্গল কামনা করবে,
13
গৃহটি যোগ্য হলে তোমাদের শান্তি সেই গৃহে অধিষ্ঠিত হবে, কিন্তু যদি অযোগ্য হয় তাহলে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসবে।
14
আর কেউ যদি তোমাদের স্বাগত না জানায় ও তোমাদের কথা না শোনে তাহলে সেই বাড়ি বা শহর ছেড়ে আসার সময় তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলবে।
15
আমি সত্যিই তোমাদের বলছি, বিচারের দিনে সেই নগরের দশার তুলনায় সদোম ও ঘমোরার দশাও অধিকতর সহনীয় হবে।
16
দেখ, নেকড়ের পালের মধ্যে মেষের মতই আমি তোমাদের প্রেরণ করছি। কাজেই তোমাদের হতে হবে, সাপের মত চতুর, আর কপোতের মত নিরীহ।
17
কিন্তু মানুষ সম্পর্কে সতর্ক হয়ো, কারণ তারা তোমাদের বিচারসভায় উপস্থিত করবে, সমাজ ভবনে কশাঘাত করবে।
18
আমারই জন্য শাসকদের সামনে ও রাজদরবারে তোমাদের হাজির করা হবে-তাদের ও অন্যান্য জাতির কাছে তোমাদের সাক্ষ্য দিতে হবে।
19
তারা যখন তোমাদের ধরে বিচারের জন্য উপস্থিত করবে তখন তোমরা কিভাবে কথা বলবে বা কী কথা বলবে, তা নিয়ে চিন্তা করো না। কী তোমাদের বলতে হবে, সেই মুহূর্তে তোমাদের জানিয়ে দেওয়া হবে।
20
কারণ কথা তোমরাই যে বলবে তা নয়, কিন্তু তোমাদের পিতার আত্মা তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন।
21
ভাই ভাইকে, পিতা নিজ সন্তানকে মরণের মুখে সমর্পণ করবে। (পিতারা ও আপন সন্তানরকাও মাতা পিতার বিপক্ষে দাঁড়িয়ে হত্যা করবে।)
22
আমার জন্যই তোমরা সকলের পাত্র হবে। কিন্তু যে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে। সে-ই পরিত্রাণ লাভ করবে।
23
যদি কোন নগরে লোকে তোমাদের নির্যাতন করে তখন অন্য নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, ইসরায়েলীদের সমস্ত নগর পরিক্রমার আগেই মানবপুত্রের আগমন হবে।
24
গুরুর চেয়ে শিষ্য বড় নয়, প্রভুর চেয়ে বড় নয় ভৃত্য।
25
কাজেই শিষ্য তার গুরুর মত ও ভৃত্য তার প্রভুর মত হবেই তার পক্ষে যথেষ্ট। গৃহকর্তাকে যখন লোকে বেলসবুল (শয়তান) আখ্যা দিয়েছে তখন বাড়ির লোকজনদের আরও কত না বেশী বলবে।
26
সব কাজেই তোমরা মানুষকে ভয় করো না। গুপ্ত এমন কিছু নেই যা ব্যক্ত হবে না। লুকানো এমন কিছু নেই যা প্রকাশ পাবে না।
27
অন্ধকারে আমি তোমাদের যা বলি আলোতে তোমরা তা প্রচার করো, নিভৃতে তোমরা যা শুনবে প্রকাশ্যে তা ঘোষণা করো।
28
যারা শুধু দেহকে ধ্বংস করতে পারে, আত্মাকে বিনাশ করতে পারে না, তাদের ভয় করো না, কিন্তু যিনি নরকে দেহ ও আত্মা উভয়েরই বিনাশ সাধন করতে পারেন, তাঁকেই সম্ভ্রম করো।
29
দুটি চড়ুই পাখি এক পয়সায় বিক্রী হয়, কিন্তু তোমাদের পিতার অজান্তে তাদের একটিও ধরা পড়ে না।
30
এমন কি, তোমাদের প্রত্যেকের মাথার চুলেরও হিসাব রয়েছে।
31
কাজেই ভয় করো না অনের চড়ুই পাখির চেয়ে তোমরা প্রিয়।
32
যে লোকসমক্ষে আমাকে স্বীকার করবে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অনুরূপ স্বীকৃতি দেব।
33
কিন্তু মানুষের সামনে যে আমাকে অস্বীকার করবে আমার স্বর্গস্থ পিতার সম্পর্কে আমিও তাকে অস্বীকার করব।
34
এ কথা মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি্, শান্তি নয়, আমি এসেছি খড়্গ দিতে।
35
আমি এসেছি পুত্রকে তার পিতার বিরুদ্ধে, কন্যাকে তার মাতার বিরুদ্ধে, পুত্রবধূকে তার শাশুড়ীর বিরুদ্ধে দাঁড় করাতে।
36
ফলে মানুষের আপনজনেরাই মানুষের শত্রু হয়ে উঠবে।
37
যে তার পিতা বা মাতাকে আমার চেয়ে বেশী ভালবাসে সে আমার শিষ্য হবার যোগ্য নয়, যে নিজের পুত্রকন্যাকে আমার চেয়ে বেশী ভালবাসে সেও আমার যোগ্য নয়।
38
যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়।
39
নিজের প্রাণ বাঁচাতে যে ব্যস্ত সে তা হারাবে, কিন্তু আমার জন্য যে প্রাণ হারাবে সে ফিরে পাবে প্রাণ।
40
তোমাদের যে অর্ভ্যথনা করে সে আমাকেই স্বাগত জানায়, যে আমাকে অর্ভ্যথনা করে সে তাঁকেই স্বাগত জানায় যিনি আম আকে প্রেরণ করেছেন।
41
নবীকে নবী বলেই যে স্বাগত জানায় সে নবীর প্রারপ্য পুরস্কার লাভ করবে এবং ধার্মিক ব্যক্তিকে যে ধার্মিক বলেই স্বাগত জানায় সে ধার্মিকের পুরস্কার পাবে।
42
এই নগণ্যদের মধ্যে কাউকে আমার শিষ্য বলে কেউ যদি একপাত্র ঠাণ্ডা জলও দেয়, আমি তোমাদের সত্যিই বলছি, সে তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28