bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Matthew 20
Matthew 20
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 21 →
1
স্বর্গরাজ্য এমন একজন গৃহস্থের সঙ্গে তুলনীয় যিনি নিজের দ্রাক্ষাকুঞ্জে মজুর নিয়োগ করার জন্য ভোর বেলাতেই বেরিয়ে গিয়েছিলেন।
2
তিনি মজুরদের সঙ্গে দৈনিক এক দীনার মজুরী ধার্য করে তাদের পাঠিয়ে দিলেন তাঁর দ্রাক্ষাকুঞ্জে।
3
বেলা প্রায় ন'টার সময় তিনি আবার বাজারে বেরিয়ে দেখলেন যে সেখানে আরও কয়েকজন বেকার লোক দাঁড়িয়ে আছে।
4
তিনি তাদের বললেন, তোমরাও আমার বাগানে চলে যাও। ন্যায্যা মজুরীই আমি তোমাদের দেব।
5
তাতে তারা চলে গেল। আবার বেলা বারোটায় ও তিনটেয় বেরিয়ে এসে তিনি একই কাজ করলেন।
6
বেলা পাঁচটার সময় তিনি বাজারে এসে দেখলেন যে সেখানে তখনও কিছু লোক দাঁড়িয়ে আছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা সারাদিন এখানে বেকার দাঁড়িয়ে আছ কেন?
7
তারা তাঁকে বলল, কেউ তো আমাদের কাজে লাগায় নি। তিনি তাদের বললেন, তবে তোমরা আমার বাগানে চলে যাও।
8
সন্ধ্যাবেলা দ্রাক্ষাকুঞ্জের মালিক তার সরকারকে বললেন, মজুরদের ডেকে তাদের শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সবাইকে তাদের মজুরী দিয়ে দাও।
9
যারা বেলা পাঁচটায় কাজে এসেছিল তারা প্রত্যেকে একটি করে দীনার পেল।
10
যারা প্রথমে এসে কাজে লেগেছিল তারা ভেবেছিল যে তারা বেশি মজুরী পাবে। কিন্তু তারাও প্রত্যেকে একটি করে দীনার পেল।
11
তখন তারা মালিকের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বলতে লাগল,
12
এই শেষ বেলায় লোকগুলো মাত্র ঘন্টাখানেক খেটেছে, আর আমরা সারাদিন কষ্টভোগ করেছি, রোদ সহ্য করেছি, আর আপনি তাদের দিলেন আমাদেরই সমান মজুরী।
13
মালিক তাদের একজনকে বললেন, শোন বাপু! তোমার প্রতি কোন অন্যায় তো আমি করি নি। এক দীনারেই তো তুমি রাজী হয়েছিলে?
14
তোমরা যা পাওনা তুমি তা-ই নিয়ে চলে যাও। আমার ইচ্ছা, তোমাকে যেমন দিয়েছি, এই শেষের জনকেও তা-ই দেব।
15
আমার অর্থ ইচ্ছামত ব্যয় করার অধিকার কি আমার নেই? না, আমি উদার লোক বলে তোমার অর্ন্তজ্বালা হচ্ছে?
16
এভাবে যারা শেষে আছে তারা হবে প্রথম এবং যারা প্রথমে আছে তাদের স্থান হবে শেষে।
17
জেরুশালেমে যাওয়ার পথে যীশু তাঁর বারোজন শিষ্যকে একান্তে ডেকে নিলেন এবং পথ চলতে চলতে তাঁদের বললেন,
18
দেখ, আমরা এখন জেরুশালেমের দিকে চলেছি। সেখানে প্রধান পুরোহিত ও শাস্ত্রীদের হাতে মানবপুত্রকে সমর্পণ করা হবে।
19
তারা তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে বিজাতীয়দের হাতে তুলে দেবে। ওরা তাঁকে লাঞ্ছনা ও কশাঘাত করে ক্রুশে বিদ্ধ করবে। তারপর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন।
20
সিবদিয়ের স্ত্রী (যাকোব -যোহনের মা) তাঁর দুই ছেলেকে নিয়ে যীশুর কাছে এসে প্রণাম করে তাঁকে কিছু বলতে চাইলেন।
21
যীশু তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তিনি বললেন, এই প্রতিশ্রুতি আমাকে দিন যে যখন আপনি রাজা হবেন তখন যেন আমার এই দুই ছেলের একজন আপনার ডান দিকে, অন্যজন আপনার বাঁ দিকে বসতে পায়।
22
যীশু বললেন, তোমরা যে কি চাইছ তা জান না। যে পাত্র থেকে আমি পান করতে চলেছি, সেই পাত্র থেকে তোমরা কি পান করতে পারবে? তাঁরা বললেন, হ্যাঁ আমরা পারবো।
23
তিনি তাঁদের বললেন, তোমসরা সত্যিই আমার পাত্র থেকে পান করবে, কিন্তু কাউকে আমার ডান পাশে বা বাঁ পাশে বসতে দেবার অধিকার আমার হাতে নেই, আমার পিতা যাদের জন্য সেই স্থান নির্দিষ্ট করে রেখেছেন তারাই এই অধিকার পাবে।
24
এ সব শুনে অন্য দশজন শিষ্য দুই ভাইয়ের উপর অত্যন্ত রুষ্ট হলেন।
25
কিন্তু যীশু তাঁদের কাছে ডেকে বললেন, তোমরা জান যে বিজাতীয়দের শাসনকর্তারা প্রজাদের উপর প্রভুত্ব করে, তাদের মধ্যে আবার যারা প্রধান তারা কর্তৃত্ব করে তাদের উপরে।
26
তোমাদের পরস্পরের মধ্যে সে রকম সম্পর্ক নয়। তোমাদের মধ্যে যে বড় হতে চাইবে। তাকে হতে হবে তোমাদের পরিচারক।
27
আর যে প্রধান হতে চাইবে, তাকে হতে হবে সকলের দাস।
28
মানবপুত্র এসেছেন সেবা পেতে নয়, সেবা করতে এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ স্বরূপ নিজ প্রাণ দিতে।
29
জেরিকো ছেড়ে চলে যাবার সময়ে বিরাট জনতা তাঁকে অনুসরণ করতে লাগল।
30
দুজন অন্ধ পথের ধারে বসেছিল, যীশু সেই পথ দিয়ে যাচ্ছেন শুনে তারা চীৎকার করে বলতে লাগল, গে প্রভু, দাউদ কুলতিলক, আমাদের প্রতি দয়া করুন।
31
লোকে তাদের ধমক দিয়ে চুপ করতে বলছিল, কিন্তু তারা আরও জোরে চীৎকার করতে লাগল, হে প্রভু, দাউদ কুলতিলক, আমাদের প্রতি দয়া করুন।
32
যীশু সেখানে থামলেন এবং তাদের ডেকে বললেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করব?
33
তারা তাঁকে বলল, প্রভু, আমরা যেন দেখতে পাই।
34
যীশু করুণায় বিগলিত হয়ে তাদের চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেল এবং তাঁকে অনুসরণ করতে লাগল।
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 21 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28