bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Matthew 11
Matthew 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 12 →
1
যীশু তাঁর বারোজন শিষ্যকে এই সমস্ত নির্দেশ দেবার পর সেইস্থান ছেড়ে শিক্ষা দিতে ও প্রচার করতে বিভিন্ন নগরে চলে গেলেন।
2
বাপ্তিষ্মদাতা যোহন কারাগারে বসে খ্রীষ্টের কাজের বিবরণ শুনতে পেলেন। তিনি তাঁর শিষ্যদের মারফৎ খ্রীষ্টকে জিজ্ঞাসা করে পাঠালেন,
3
‘যাঁর আগমনের কথা আছে আপনিই কি তিনি? না, আমার অন্য কারও অপেক্ষায় থাকব।’
4
যীশু তাঁদের উত্তর দিলেন, তোমরা যা দেখছ ও শুনছ ফিরে গিয়ে তা-ই যোহনকে জানাও
5
অন্ধেরা দেখতে পাচ্ছে, খঞ্জেরা হেঁটে বেড়াচ্ছে, কুষ্ঠরোগীরা সুস্থ ও শুচি হচ্ছে, বধিরেরা শুনতে পাচ্ছে, মৃতেরা পুনর্জীবিত হচ্ছে এবং দীনদরিদ্রের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে।
6
ধন্য সেই ব্যক্তি আমার সম্বন্ধে যার মনে কোন সংশয় নেই।
7
তাঁরা চলে গেলে যীশু যোহনের বিষয়ে জনতাকে বললেন, তোমরা কী দেখতে মরুপ্রান্তরে গিয়েছিলে? বাতাসের বেগে দুলছে এমন এক নলখাগড়া?
8
তবে কী দেখতে গিয়েছিলে? সৌখীন পোষাক পরা কোন লোককে? দেখ, যারা সৌখীন পোষাক পরে তারা তো রাজপ্রাসাদে থাকে।
9
তবে তোমরা কি জন্য গিয়েছিলে? কোন নবীকে দেখতে কি? আমি সত্যি তোমাদের বলছি, তিনি নবীর চেয়ে অনেক বড়।
10
ইনিই সেই ব্যক্তি যাঁর সম্বন্ধে শাস্ত্রে লেখা হয়েছে: দেখ, আমার দূতকে পাঠালাম তোমরা অগ্রবর্তী করে, তিনিই তোমার জন্য পত প্রস্তুত করবেন।
11
আমি তোমাদের সত্যই বলছি, নারীগর্ভজাতদের মধ্যে বাপ্তিষ্মদাতা যোহনের চেয়ে মহত্তর কেউ নেই। তা সত্ত্বেও ঐশরাজ্য যে সবচেয়ে নগণ্য সেও যোহনের চেয়ে মহান।
12
বাপ্তিষ্মদাতা যোহনের প্রচারের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য প্রবল আক্রমণের সম্মুখীন হচ্ছে এবং পরাক্রমীরা সবলে তা অধিকার করছে।
13
সকল নবী, এমন কি বিধান শাস্ত্রও যোহনের কাল পর্যন্তই ভবিষ্যদ্বাণী করেছেন।
14
তাঁদের কথা যদি বিশ্বাস কর, তাহলে জেনো, যোহনই সেই এলিয়, যাঁর আবির্ভাব ঘটবে।
15
শোনার মত কান যদি তোমাদের থাকে, তবে শোন।
16
কিন্তু তার সঙ্গে এ যুগের মানুষের তুলনা করব? তারা এমন একদল বালকের মত, যারা বাজারে বসে সঙ্গীদের ডেকে বলছে,
17
‘আমরা তোমাদের জন্য বাঁশী বাজালাম, কিন্তু তোমরা নাচলে না, আমরা বিলাপ করলাম, তবুও তোমরা কাঁদলে না।’
18
যোহন এলেন, তিনি পান ভোজনে আসক্ত ছিলেন না, তাই লোকে বলে, ‘তিনি অপদেবতাগ্রস্ত’।
19
মানবপুত্র এলেন, তিনি আহার করছেন, পানও করছেন, আর তারা বলে, দেখ, লোকটা পেটুক ও মদ্যপ, এবং কর আদায়কারী ও পাপিষ্ঠদের সঙ্গেই তার বন্ধুত্ব কর্মেই প্রজ্ঞার যর্থাথ পরিচয়।
20
যে সমস্ত নগরে তিনি তাঁর অধিকাংশ অলৌকিক কার্য সাধন করেছিলেন, তিনি সেইগুলিকেই ধিক্কার দিতেঐ লাগলেন, কারণ সেখানকার অধিবাসীদের হৃদয়ের কোন পরিবর্তন হয় নি।
21
হায় কোরাসিন! হায় বেৎসৈদা! ধিক তোমাদের! তোমাদের মধ্যে যে সমস্ত অলৌকিক কার্য সাধিত হয়েছে, সে সব যদি টায়ার ও সীদোন অঞ্চলে সাধিত হত তাহলে সেখানকার লোকজন অনেক আগেই হৃদয়ের পরিবর্তন করে চট পরিধান করত ও দেহে ভস্ম মাখত।
22
কিন্তু আমিই বলছি, বিচারের দিনে ঈশ্বর তোমাদের চেয়ে টায়ার ও সীদোনের লোকদের প্রতি অধিকতর করুণা প্রদর্শন করবেন।
23
আর হে কফরনাহুম নগর, নিজেকে স্বর্গ পর্যন্ত উন্নত করতে চেয়েছিলে? নরকেই হবে তোমার অধোগতি কারণ তোমার মধ্যে যে সমস্ত অলৌকিক কর্ম সাধিত হয়েছে তা যদি সদোম শহরে সাধিত হত তাহলে সদোমের অস্তিত্ব আজও বজায় থাকত।
24
আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের দুদর্শা হবে সদোমের চেয়েও ঘোরতর।
25
যীশু তখন এই কথাগুলি বললেন, হে পিতা। হে স্বর্গমর্ত্যের প্রভু। আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই। কারণ জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে তুমি এ সমস্ত বিষয় গোপন রেখেছ, প্রকাশ করেছ অবোধদের কাছে।
26
হ্যাঁ, পিতা, এতেই তোমার আনন্দ।
27
আমার পিতা সব কিছু আমার হাতেই সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবল পিতাই জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবল পুত্রই জানেন, আর পুত্র যাদের কাছে তাঁকে প্রকাশ করতে চান, তারাও জানে।
28
হে পরিশ্রান্ত, ভারাক্রান্ত জন আমার কাছে এস, আমি দেব তোমাদের বিশ্রাম।
29
আমার জোয়াল তোমার কাঁধে তুলে নাও, আমার কাছেই গ্রহণ কর শিক্ষা, কারণ আমি শান্ত ও নম্র। তাহলে তোমরা জীবনের স্বস্তি পাবে।
30
আমার জোয়াল সুবহ, আমার দেওয়া ভারও লঘু।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28