bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Matthew 28
Matthew 28
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
1
বিশ্রামবারের পর, সপ্তাহের প্রথম দিনের প্রত্যুষে, মাগদালার মরিয়ম ও অপর মরিয়ম সমাধি দেখতে এলেন।
2
এমন সময়ে হঠাৎ প্রবল ভূমিকম্প হল-প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সমাধির পাথর সরিয়ে তার উপর বসলেন।
3
তাঁর দেহ ছিল বিদ্যুতের মত, তাঁর পোষাক ছিল তুষারশুভ্র।
4
যারা পাহারা দিচ্ছিল তারা ভয়ে কাঁপতে কাঁপতে মৃতপ্রায় হয়ে পড়ল।
5
স্বর্গদূত মহিলাদের উদ্দেশ করে বললেন, ভয় পেয়ো না, আমি জানি, তোমরা ক্রুশে নিহত যীশুকে খুঁজছ।
6
তিনি এখানে নেই, তাঁর কথা মতই তিনি পুনরুত্থিত হয়েছেন। এস, যেখানে তিনি শায়িত ছিলেন সেই স্থানটি দেখ।
7
তাঁর শিষ্যদের সত্বর সংবাদ দাও যে তিনি মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন এবং তোমাদের আগেই গালীলে যাচ্ছেন। তোমরা সেখানেই তাঁর দেখা পাবে। এই আমার বক্তব্য।
8
ভয়ে ও গভীর আনন্দে উদ্বেল হয়ে তাঁরা সমাধিস্থল থেকে তাড়াতাড়ি ছুটে চললেন শিষ্যদের সংবাদ দিতে।
9
হঠাৎ যীশু এসে তাঁদের সামনে দাঁড়ালেন, বললেন, তোমাদের মঙ্গল হোক। তাঁরা কাছে গিয়ে তাঁর পা দুখানি জড়িয়ে ধরে তাঁকে প্রণাম করলেন।
10
যীশু তখন তাঁদের বললেন, ভয় পেয়ো না, তোমরা গিয়ে আমার ভ্রাতাদের বল যেন তারা গালীলে চলে যায়, সেখানেই আমার দেখা পাবে।
11
তাঁরা তখনও পথে, ইতিমধ্যে প্রহরীদলের কয়েকজন শহরে গিয়ে পুরোহিত প্রধানদের কাছে সমস্ত ঘটনার বিবরণ পেশ করল।
12
পুরোহিতেরা সমাজপতিদের সঙ্গে একত্র হয়ে পরামর্শ করলেন এবং সেই সৈন্যদের প্রচুর অর্থ দিয়ে বললেন,
13
তোমরা এ কথা বলবে, ‘আমরা রাত্রে যখন ঘুমিয়ে পড়েছিলাম, তখন তার শিষ্যরা এসে তার দেহটা চুরি করে নিয়ে গিয়েছে।’
14
আর এ কথা যদি রাজ্যপালের কানে গিয়ে পৌঁছায় তাহলে আমরা তাঁকে বুঝিয়ে যাতে তোমাদের কোন ক্ষতি না হয় সে ব্যবস্থা করব।
15
তারা টাকা নিয়ে ওদের নির্দেশমত কাজ করল। তাই এই রটনা আজও ব্যাপকভাবে ইহুদীদের মধ্যে প্রচলিত আছে।
16
যীশু তাঁর এগারোজন শিষ্যকে যে গালীল পর্বতে যাবার নির্দেশ দিয়েছিলেন, সেখানে তাঁরা চলে গেলেন।
17
তাঁকে দেখতে পেয়ে তাঁরা আভূমি নত হয়ে তাঁকে প্রণাম জানালেন, কিন্তু কেউ কেউ সন্দেহও করলেন।
18
যীশু তাঁদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে।
19
সুতরাং তোমরা গিয়ে সকল জাতিকে শিষ্য কর, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও।
20
এবং যে সব আদেশ আমি তোমাদের দিয়েছি সে সব পালন করতে তাদের শিক্ষা দাও। আর জেনে রেখো, যুগান্ত পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28