bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Matthew 24
Matthew 24
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 25 →
1
মন্দির থেকে বেরিয়ে যীশু চলে যাচ্ছিলেন, তাঁর শিষ্যেরা কাছে এসে মন্দিরের দালানগুলোর দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করলেন।
2
তিনি তাঁদের বললেন, তোমরা এসব দেখছ বটে, কিন্তু আমি তোমাদের বলছি, এই মন্দিরের একখানি পাথরও আর একখানির উপর থাকবে না, সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
3
যীশু অলিভ পাহাড়ে গিয়ে বসলেন। তাঁর শিষ্যেরা নিভৃতে তাঁর কাছে এসে জিজ্ঞাসা করলেন, এ সব ঘটনা কখন ঘটবে, আমাদের বলুন। আপনার পুনরাগমন ও যুগাবসানের লক্ষণই বা কি?
4
যীশু বললেন, তোমরা সতর্ক থাকবে কেউ যেন তোমাদের প্রতারিত করতে না পারে।
5
অনেকেই আমার নাম নিয়ে আসবে, আর তোমাদের বলবে, ‘আমিই খ্রীষ্ট’। তারা বহুলোককে প্রতারিত করবে।
6
তোমরা বহু যুদ্ধের কথা ও যুদ্ধের বিষয়ে নানা গুজব শুনতে পাবে। এতে তোমরা উদ্বিগ্ন হয়ো না। এসব ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু তখনও যুগের অবসান বুঝায় না।
7
একে জাতির বিরুদ্ধে অন্য জাতির, এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের অভ্যুত্থান হবে এবং বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প দেখা দেবে।
8
এ সবই দুর্বিপাকের সূচনা মাত্র।
9
তখন নিপীড়ন করার জন্য লোকে তোমাদের কর্তৃপক্ষের হাতে ধরিয়ে দেবে, তারা তোমাদের হত্যা করবে, আর আমার নামের জন্যই তোমরা সকল জাতির কাছে ঘৃণাস্পদ হবে।
10
তখন অনেকেরই মন ভেঙ্গে যাবে, তারা বিশ্বাস হারাবে। একে অন্যকে শত্রুর হাতে ধরিয়ে দেবে এবং তারা পরস্পরের ঈর্ষা করবে।
11
বহু নকল নবীর আবির্ভাব হবে, তারা অনেককে বিপথে নিয়ে যাবে।
12
অধর্মের আধিক্য ঘটাবে, অধিকাংশ লোকের অন্তর হবে প্রেমহীন।
13
কিন্তু যে ব্যক্তি শেষ পর্যন্ত স্থির থাকবে সে পরিত্রাণ পাবে।
14
সর্বজাতির সমক্ষে সাক্ষ্য স্বরূপ ঐশ রাজ্যের সুসমাচার সমগ্র জগতে প্রচারিত হবে। তখনই হবে কালের অন্ত।
15
তোমরা যখন দেখবে যে নবহী দানিয়েল কথিত সেই ‘ঘৃর্ণাহ বস্তু’ পবিত্র স্থানে দণ্ডায়মান (পাঠক এর অর্থ বুঝে নিক),
16
তখন যারা, যিহুদীয়াতে থাকবে তারা যেন পাহাড়ী অঞ্চলে পালিয়ে যায়।
17
যে ব্যক্তি বাড়ির ছাদের উপরে থাকবে সে যেন তার বাড়ি থেকে জিনিসপত্র নেবার জন্য নীচে না নামে,
18
এবং যে ব্যক্তি মাঠে থাকবে সে যেন তার পোষাক নেবার জন্য ফিরে না আসে।
19
হায়, যে সব নারী তখন গর্ভবতী থাকবে, আর যাদের কোলে শিশু থাকবে তাদের কত কষ্টই না হবে।
20
প্রার্থনা করো, যেন তোমাদের এই পলায়ন শীতকালে বা সাব্বাথ বারে না হয়।
21
কারণ সে সময়ে এমন নিদারুণ দুঃখকষ্ট উপস্থিত হবে যে জগতের আদি থেকে আজ পর্যন্ত যা কখনও হয় নি, যা কখনও হবে না।
22
সেই দিনের সংখ্যা ঈশ্বর কমিয়ে দিয়েছেন। তিনি যদি তা না করতেন, তাহলে কোন প্রাণীই রক্ষা পেত না। মনোনীত লোকদের কথা চিন্তা করেই সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।
23
কেউ যদি তখন তোমাদের বলে যে খ্রীষ্ট এখানে রয়েছেন কিম্বা ওখানে আছেন সে কথা বিশ্বাস করো না।
24
কারণ অনেক নকল খ্রীষ্ট ও ভুয়ো নবীর আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে।
25
দেখ, আগে থেকেই আমি তোমাদের এসব বলে রাখলাম।
26
কাজেই লোকে যদি তোমাদের বলে, ‘তিনি মরুপ্রান্তরে রয়েছেন’, তোমরা সেখানে যেও না, কিম্বা যদি তারা বলে, ‘তিনি এখানে গুপ্তভাবে আছেন'-সে কথা বিশ্বাস করো না।
27
বিদ্যুতের ঝলক যেমন হঠাৎ পূর্বদিক থেকে পশ্চিমদিক পর্যন্ত সমগ্র আকাশকে আলোকিত করে, ঠিক সেইভাবে মানবপুত্রের আগমন হবে।
28
যেখানে শব সেখানে শকুনরা এসে জুটবে।
29
সে সব দিনের দুঃখ ক্লেশের শেষে, সূর্য ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর দেবে না আলো, আকাশ থেকে খসে পড়বে তারকারাজি প্রকম্পিত হবে নভোমণ্ডল।
30
তখন আকাশের বুকে মানবপুত্রের আগমনের চিহ্ন প্রকাশ পাবে, আর পৃথিবীর সমস্ত জাতি বক্ষে করাঘাত করে বিলাপ করবে। তারা মানপুত্রকে মহাপরাক্রমে মহিমান্বিত হয়ে মেঘবাহনে আসতে দেখবে।
31
তূর্যধ্বনি সহকারে তিনি তাঁর দূতদের প্রেরণ করবেন। তাঁরা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিভ্রমণ করে পৃথিবীর চারদিক থেকে তাঁর মনোনীতদের একত্র করবেন।
32
ডুমুর গাছ থেকে এই শিক্ষা নাও। ডুমুর গাছের শাখায় যখন কোমল পল্লবের উদ্গম হয় তখন তোমরা বুঝতে পার যে গ্রীষ্মকাল আসতে আর দেরী নেই।
33
অনুরূপ ভাবে যখন তোমরা এ সব দেখতে পাবে তখন জানবে যে অন্তিমকাল আসন্ন, একেবারে দ্বারপ্রান্তে উপস্থিত।
34
আমি তোমাদের সত্যিই বলছি, এই প্রজন্ম অবসানের পূর্বেই এ সমস্ত ঘটনা ঘটবে।
35
আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনও লোপ পাবে না।
36
সেই দিনের ও সেই ক্ষণের কথা কেউ জানে না, স্বর্গদূতেরাও না, এমন কি পুত্রও সে কথা জানেন না। একমাত্র পিতাই জানেন।
37
নোহের সময়ে যা ঘটেছিল, মানবপুত্রের আবির্ভাবের সময়েও ঠিক তাই ঘটবে।
38
মহাপ্লাবনে আগে নোহ যেদিন জাহাজে গিয়ে উঠলেন সেদিন পর্যন্ত লোকে পানাহার করেছে, বিবাহ করেছে ও বিবাহ দিয়েছে,
39
যতদিন না মহাপ্লাবন এসে তাদের সকলকে ভাসিয়ে নিয়ে গেছে ততদিন তারা কিছুই বুঝতে পারে নি। মানবপুত্রের আবির্ভাবের সময়ে তেমনিই হবে।
40
তখন মাঠে দুজন লোক থাকলে, একজনকে তুলে নেওয়া হবে, অন্যজন পরিত্যক্ত হবে।
41
দুজন স্ত্রীলোক জাঁতা পিষতে থাকলে, একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন পড়ে থাকবে।
42
কাজেই সজাগ থেক, কারণ তোমাদের প্রভু যে কখন এসে পড়বেন তা তোমরা জান না।
43
মনে রাখবে, রাত্রির কোন প্রহরে চোর আসবে তা যদি গৃহকর্তা জানত তাহলে সে অবশ্যই সজাগ থাকত, ঘরে সিঁধ কাটতে দিত না।
44
কাজেই তোমরা প্রস্তুত হয়ে থাকবে, কারণ মানবপুত্র এমন সময়ে আসবেন যে সময়ে তাঁর আগমন প্রত্যাশা করবে না।
45
বিশ্বস্ত ও বুদ্ধিমান ভৃত্য কে, যার উপরে তার মনিব গৃহের অন্যান্য সকলের ভার দিয়ে যথাসময়ে তাদের আহারের ব্যবস্থা করতে বলবেন?
46
ধন্য সেই ভৃত্য, যার মনিব বাড়ি ফিরে এসে তাকে সেই কাজে ব্যস্ত দেখতে পাবেন।
47
আমি সত্যই তোমাদের বলছি, তিনি তাঁর সমস্ত সম্পত্তির ভার তার উপরেই অর্পণ করবেন।
48
কিন্তু সে যদি অসৎ হয়, তাহলে সে, ‘মনিবের বাড়ি ফিরে আসার অনেক দেরী আছে'-
49
এই ভেবে তার সহকর্মীদের প্রহার করতে আরম্ভ করবে এবং মাতালদের সঙ্গে পানাহার শুরু করবে,
50
তারপর সে যেদিন প্রত্যাশা করবে না বা যে মূহুর্তে সে সচেতন থাকবে না তেমনি এক সময়ে তার মনিব ফিরে আসবেন।
51
তখন তিনি তাকে উচ্ছেদ করে প্রতারকদের দলে তাকে নিক্ষেপ করবেন। সেখানেই শোনা যাবে তার অনুশোচনা ও আক্ষেপের আর্তস্বর।
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 25 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28